শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সাকিবের খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : সম্ভবত ক্যারিয়ারের সবচেয়ে অনিশ্চিত সময় পার করছেন সাকিব আল হাসান। একদিকে হত্যা মামলার খড়গ এবং তার সঙ্গে জাতীয় দল থেকে তাকে বাদ দিতে উকিল নোটিশ। তবে প্রতিকূল এই সময়ে তার পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালে উকিল নোটিশের কথা শুনে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের পর সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে দেশের একটি গণমাধ্যমকে বিসিবি সভাপতি সাকিব ইস্যুতে সিদ্ধান্ত জানিয়ে বলেছেন, ‘সাকিবের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত আগেরটাই। সে খেলা চালিয়ে যাবে। তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল, আমরা আজ তার জবাবেও এটাই বলেছি।’

পাকিস্তান সিরিজের পর ভারত সফরেও সাকিব খেলবেন জানিয়ে বিসিবি সভাপতি যোগ করেন, ‘সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনো এফআইআর পর্যায়ে আছে। এরপরও অনেকগুলো ধাপ আছে। যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, ওকে আমরা খেলাব। পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে। সেখানেও আমরা সাকিবকে চাই।’

উল্লেখ্য, গত ৫ আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মো. রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit