ডেস্ক নিউজ : মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেছেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহম্মদ আব্দুল মোমেন।
চাকরি পুনর্বহালের তালিকায় রয়েছেন- পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সাবেক পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান, সাবেক পুলিশ সুপার মো. আলী হোসেন ফকির, সাবেক পুলিশ উপ-মহাপরিদর্শক মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অপরাধ তদন্ত বিভাগের সাবেক পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিয়া এবং সাবেক পুলিশ সুপার ব্যারিস্টার মো. জিল্লুর রহমান। তাদের সবাইকে আলাদা প্রজ্ঞাপনে পুনর্বহাল করা হয়েছে।
কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৯:৩৩