শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আগামী দিনের রাজনীতি হবে জনগণের কল্যাণে: ইশরাক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনের রাজনীতি হবে কেবলমাত্র জনগণের স্বার্থে, জনগণের পাশে দাঁড়ানোর জন্য, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। 

মঙ্গলবার লক্ষ্মীপুরের রামগঞ্জে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

এসময় ইশরাক হোসেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশকে লুটপাট করেছে, বাংলাদেশের মাটিতে তারা নিজেদের পৈত্রিক সম্পত্তি মনে করেছে। গত ৫ আগস্ট স্বৈরাচারের পতনের পর আমরা এখন স্বাধীন বাংলাদেশের  নিশ্বাস নিতে পারছি। আত্মসম্মানের সাথে একজন নাগরিকের সম্মান নিয়ে আমরা বসবাস করতে পারছি। 

তিনি বলেন, প্রাকৃতিক কারণ এবং ভারতের কারণে দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় বন্যা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক মানুষ মারা গেছে, বহু মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেকেই বাড়ি ঘরে যেতে পারছে না। একটা ভয়াবহ পরিচিতি সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং তাদের নেতৃত্বে বিএনপি মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপি আপনাদের পাশে আছে।

বিএনপির এই তরুণ নেতা বলেন, দেশের মানুষ যখন বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগে পড়েছে তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাকায় বসে ভোগ বিলাসে জীবন কাটিয়েছে। আগামী দিনে আমরা এই রাজনীতির ধারা ভাঙতে চাই, সেই স্বার্থপর রাজনীতির ধারা ভাঙতে চাই। আগামী দিনের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকবো।

লক্ষ্মীপুরের রামগঞ্জ কলেজ গেট সংলগ্ন এলাকায় আয়োজিত এই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাশরুক হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির সভাপতি মকবুল হোসেন টিপু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ঢাকার ৪১নং ওয়ার্ডের কাউন্সিলর লিয়াকত আলী উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/রাত ৯:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit