শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

৩৩৪ কোটি টাকায় কানসেলোকে আল হিলালের কাছে বিক্রিতে রাজি ম্যানসিটি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৬২ Time View

স্পোর্টস ডেস্ক : আল হিলালের কাছে জোয়াও কানসেলোকে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি। ২১.২ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় ৩৩৪ কোটি ৮৪ লাখ টাকার বিনিময়ে এই পর্তুগিজকে ছাড়তে রাজি ম্যানসিটি। যদিও ব্যক্তিগত শর্তাবলী নিয়ে কোনো ঝামেলা দেখা যাচ্ছে না, তবে এখন পর্যন্ত কানসেলো সম্মতি প্রদান না করায় চুক্তি স্বাক্ষর হয়নি।

শেষ পর্যন্ত এই ৩০ বছর বয়সী পর্তুগিজ যদি চুক্তি করতে সম্মত হয়, তবে তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করতে চায় আল হিলাল। তাতে ইত্তিহাদ স্টেডিয়ামে কানসেলোর ৫ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে। গত মাসে সিটির কোচ গার্দিওলা জানিয়েছিলেন, কানসেলো চাইলে ফের সিটির হয়ে খেলতে পারেন। কিন্তু তার সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই গত ১৮ মাস কানসেলো বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনায় ধারে খেলে কাটিয়েছেন। নতুন করে সেই সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন বলেই মনে করা হচ্ছিল। এই মৌসুমে সিটির খেলা প্রিমিয়ার লিগের দুই ম্যাচের একটিরও স্কোয়াডে ছিলেন না কানসেলো।

শুধু তাই নয়, কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটিও খেলার সুযোগ পাননি তিনি। অথচ ২০১৯ সালের আগস্টে রেকর্ড গড়ে কানসেলোকে দলে ভিড়িয়েছিল ম্যানসিটি। তাকে দলে ভেড়াতে সিটিকে সব মিলিয়ে ৬০ মিলিয়ন পাউন্ড খরচ করতে হয়েছিল। যা তাকে বিশ্বের সবচেয়ে দামি রাইটব্যাকে পরিণত করে। ২০২২ বিশ্বকাপের পর কানসেলোর জায়গায় নাথান আকে এবং রিকো লুইসকে বেশি সুযোগ দিচ্ছিলেন গার্দিওলা।

একাদশে জায়গা হারানোয় কোচের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে তার। যে কারণে ধারে ক্লাব ছাড়তে বাধ্য হন এই পর্তুগিজ। ম্যানসিটির জার্সিতে সব মিলিয়ে ১৫৪ ম্যাচ খেলে ৯টি গোল ও ২১টি অ্যাসিস্ট করেছেন কানসেলো। তিনবার ইংলিশ প্রিমিয়ার লিগ ও একবার চ্যাম্পিয়ন্স লিগসহ জিতেছেন বেশ কিছু শিরোপা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit