শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

নির্ধারিত সময়ের পর ধরতে হবে না বসের ফোন, আইন পাস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অস্ট্রেলিয়ায় চালু হয়েছে ‘রাইট টু ডিসকানেক্ট’ আইন। কর্মঘণ্টার বাইরে এখন চাইলেই যেকোনো কর্মী যোগাযোগ বিচ্ছিন্ন রাখতে পারবেন অফিসের সঙ্গে। এই আইন অনুযায়ী কর্মঘণ্টার পরে যোগাযোগ না রাখার জন্য শাস্তির আওতায় আনা যাবে না কর্মীদের। নতুন এই আইনে খুশি দেশটির কর্মজীবী সাধারণ মানুষ।

সোমবার থেকেই আইনটি কার্যকরও হয়েছে। অস্ট্রেলিয়া সরকারের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

নতুন এই আইনে বলা হয়েছে, বেশির ভাগ ক্ষেত্রে কাজের সময়ের বাইরে পাঠানো ই–মেইল না পড়লে বা ফোন না ধরলে সেই কর্মীকে কোনো শাস্তি দেওয়া যাবে না। এই আইনের পক্ষে যারা আছেন, তাদের মতে, কাজের পরে ফোন বা ই–মেইল যে কারও ব্যক্তিগত সময়ে বা ব্যক্তিগত জীবনে ব্যাঘাত ঘটায়, তার বিরুদ্ধে একটা কড়া বার্তা দেবে।

বিবিসি বলছে, কর্মীদের এসব সমস্যার নিরসনে অস্ট্রেলিয়া এবার নতুন এক আইন প্রণয়ন করেছে। যে আইনে কর্মীদের থাকবে কর্মঘণ্টার বাইরে অফিসের কাজে সাড়া না দেয়ার অধিকার। ‘রাইট টু ডিসকানেক্ট’ নামের এই আইনটি এসকল সুবিধা প্রদান করবে দেশটির কর্মীদের।
 
নতুন আইন অনুসারে যেসব প্রতিষ্ঠানের কর্মী ১৫ জনের বেশি, সেখানকার কর্মীরা কর্মঘণ্টার বাইরে চাইলে তাদের বস বা সহকর্মীর ফোন কল, ই–মেইল ও বার্তার জবাব না দিলেও পারবেন। এ ছাড়া কোনো সেবাগ্রহীতাও কোনো কর্মীর সঙ্গে কর্মঘণ্টার বাইরে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি উপেক্ষা করতে পারবেন।
 
অবশ্য নতুন আইনটি ছোট ছোট প্রতিষ্ঠানের জন্য আগামী বছরের আগস্ট থেকে কার্যকর হবে। ১৫ জনের বেশি কর্মী থাকা প্রতিষ্ঠানগুলোয় সোমবার থেকেই কার্যকর হয়ে গেছে।Tags
 

 

কিউএনবি/অনিমা/২৭ অগাস্ট ২০২৪,/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit