শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

‘ধর্মভিত্তিক রাজনীতি চাই না’ এমন বক্তব্য দিইনি: আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল’ শিরোনামে প্রচারিত সংবাদটিকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ৪৯ সেকেন্ডের ভিডিও বার্তায় আসিফ নজরুল বলেন, ‘কিছুক্ষণ আগে আমাকে একজন একটা নিউজের ভিডিও ক্লিপ পাঠালেন। এটিএন বাংলা নিউজের। সেখানে টাইটেল বা শিরোনাম হচ্ছে—ধর্মভিত্তিক রাজনীতি চান না ড. আসিফ নজরুল।’ 

তিনি বলেন, ‘আমি বিনয়ের সঙ্গে এটিএন বাংলা নিউজকে জানাচ্ছি, ধর্মভিত্তিক রাজনীতি চাই কি চাই না, এটা নিয়ে আজ কোথাও কোনো আলোচনা ছিল না। ধর্মভিত্তিক রাজনীতি এ শব্দটা কোনো সভাতেই আমি উচ্চারণই করিনি। আপনারা কোথা থেকে এসব টাইটেল বানান, এগুলো তো মানুষকে বিভ্রান্ত করে।’

আইন উপদেষ্টা আরও বলেন, ‘আমি দুঃখ পেয়েছি। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা বুঝে না বুঝে যেকোনো কারণে মানুষকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করবেন না। আমি এ ধরনের কোনো কথা বলিনি। আপনারা শিরোনামটা আমার বক্তব্য দেখে আশা করছি ঠিক করে নেবেন।’

কিউএনবি/অনিমা/২৬ অগাস্ট ২০২৪,/রাত ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit