শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

অল্পের জন্য বোল্টের রেকর্ড ভাঙা হয়নি ১৬ বছর বয়সি স্প্রিন্টারের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১১৯ Time View

স্পোর্টস ডেস্ক : গৌত কী করেছেন জানেন? ১০.২ সেকেন্ডে ১০০ মিটার দৌড় শেষ করেছেন তিনি। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অ্যাথলেটিক্সের সেই প্রতিযোগিতায় দ্বিতীয় যিনি হয়েছেন, তার সঙ্গে গৌতের পার্থক্য ছিল প্রায় ১০ গজ। বিস্ময়করই বটে! উসাইন বোল্টের ৯.৫৮ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটার দৌড় শেষ করার রেকর্ড আছে। অর্থাৎ বোল্টের সঙ্গে গৌতের সময়ের পার্থক্য অল্পই।

গৌতের দৌড়ের একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। প্রথম ৪০ মিটার দৌড়ের সময় অন্য প্রতিযোগীদের কাতারেই ছিলেন তিনি। কিন্তু পরের ৬০ মিটার অতিক্রম করার পথে যেন দানব ভর করে তার শরীরে। নিমিষেই বাকিদের পেছনে ফেলে এগিয়ে যান লক্ষ্যের দিকে।

ওই ভিডিওর পোস্টে প্রায় প্রত্যেকেই প্রশংসায় ভাসাচ্ছেন গৌতকে। সেখানেই কেউ কেউ গোট বলে আখ্যায়িত করছেন, আবার তাকে দেখে অনেকের মনে পড়েছে অলিম্পিকের আট বারের সোনাজয়ী বোল্টের কথা।

গৌতের বাবা-মা সুদানি। ২০০৭ সালে তার জন্মের দুই বছর আগে তার বাবা-মা অস্ট্রেলিয়ায় পা রাখেন। ইপ্সউইচে জন্মগ্রহণ করেন গৌত। ১৬ বছর বয়সি এই অ্যাথলেটের শুধু ১০০ মিটার ইভেন্টেই নয়, ২০০ মিটারেও রেকর্ড ভালো। ২০.৮৭ সেকেন্ড সময় নিয়ে লক্ষ্য পা রাখার রেকর্ড আছে তার। বোল্টের ক্ষেত্রে সংখ্যাটি ১৯.১৯ সেকেন্ড।
এ বছর হয়েছে অশেনিয়া অনূর্ধ্ব-১৮ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আসর। এ আসরের ২০০ মিটার ইভেন্টে প্রথম স্থান অর্জন করেছেন গৌত। ৪ গুণিতক ১০০ মিটার রিলেতেও প্রথম হন তিনি। আবার গত বছর এবং এ বছর, টানা দুবার অনুর্ধ্ব-১৮ অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ও ২০০ মিটার ইভেন্টে প্রথম হয়েছেন। এ বছর অনূর্ধ্ব-২০ বিভাগেও ১০০ মিটার ও ২০০ মিটারে প্রথম হন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit