শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ইউক্রেন-রাশিয়ার বন্দি বিনিময়, মুক্তি পেল ২৩০ জন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের সামরিক অভিযানের ঠিক দুই সপ্তাহ পর এ বন্দি বিনিময় সম্পন্ন হলো। এ ব্যাপারে মধ্যস্থতাকারী দেশ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার (২৪ আগস্ট) বলেছে, আমিরাত রাশিয়ান ফেডারেশন ও ইউক্রেন প্রজাতন্ত্রের মধ্যে একটি নতুন বন্দি বিনিময়ে সফলভাবে মধ্যস্থতা করেছে, যার ফলে ২৩০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে।

এ ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমাদের আরও ১১৫ জন রক্ষী আজ দেশে ফিরে এসেছে’।অন্যদিকে মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘একটি আলোচনা প্রক্রিয়ার ফলস্বরূপ, কুরস্ক অঞ্চলে বন্দি হওয়া ১১৫ রাশিয়ান সেনাকে কিয়েভ শাসন নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ফিরিয়ে দেয়া হয়েছে।’

দুই বছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এই মুহূর্তে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার কুরস্ক অঞ্চলে প্রবেশ করে সামরিক অভিযান চালাচ্ছে। এদিকে মস্কোও পূর্ব ইউক্রেনীয় অঞ্চলে আরও এলাকা দখল করেছে। এমন পরিস্থিতিতে শনিবার (২৪ আগস্ট) সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার ৩৩তম বার্ষিকী উদযাপন করেছে ইউক্রেন। স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন একটি ভাষণ প্রকাশ করেছেন জেলেনস্কি।
 
আল জাজিরার প্রতিবেদন মতে, চলতি সপ্তাহে জেলেনস্কি সীমান্তের সুমি অঞ্চলের একটি নির্জন ও জঙ্গল এলাকা পরিদর্শন করেন। সেখানেই ভিডিওটি ধারণ করা হয়। শনিবার এটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। ভাষণে জেলেনস্কি ওই জায়গাটির বর্ণনা দিয়ে বলেছেন, এখান থেকে সীমান্তের সেই জায়গাটি ‘কয়েক কিলোমিটার’ দূরে যেখান থেকে ইউক্রেনীয় বাহিনী গত ৬ আগস্ট রাশিয়ায় প্রবেশ করেছিল। জেলেনস্কি বলেন, ইউক্রেন ‘আবার অবাক করে দিয়েছে’। প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘প্রতিশোধ কী তা রাশিয়া এবার জানবে।’
 
২০২২ সালে রাশিয়ার সামরিক অভিযান নিয়ে ইউক্রেনের এই প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়া একটা জিনিস চাইছিল। আর সেটা হলো আমাদের ধ্বংস। কিন্তু শত্রুরা আমাদের দেশে যা নিয়ে এসেছিল তা এখন তাদের বাড়িতে ফিরে গেছে।’জেলেনস্কি আরও বলেন, ‘যে কেউ আমাদের ভূমিতে মন্দের বীজ বপন করতে চাইবে, সে তার ভূখণ্ডে এর ফসল তুলবে। এটা কোনো ভবিষ্যদ্বাণী নয়, অন্ধ প্রতিশোধও নয়। এটা ন্যায়বিচার।’
 
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে উল্লেখযোগ্য আন্তঃসীমান্ত আক্রমণ হলো কুরস্কে সামরিক অভিযান।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ১১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit