শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বন্যার্তদের ১ কোটি টাকা অনুদান দেবে বিসিবি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

স্পোর্টস ডেস্ক : ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অধিকাংশ জেলায় মানুষ এখন পানিবন্দি। খাবার, বিশুদ্ধ পানির সংকটসহ নানা সমস্যায় এখন জর্জরিত তাদের জীবন। এই সংকটকালে বানভাসি মানুষের পাশে দাঁড়াচ্ছেন দেশের সব শ্রেণি-পেশার মানুষ। বন্যার্তদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

শনিবার বিসিবির বৈঠকে বন্যার্তদের জন্য অনুদান প্রদানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩ হাজার ব্যাগ শুকনো খাবার ও ১ কোটি টাকা সহায়তা দেবে ক্রিকেট বোর্ড। ত্রাণ কার্যক্রমে সেনাবাহিনীর সহায়তা নিচ্ছে তারা। ৩ হাজার ব্যাগ শুকনো খাবার রোববার সেনাবাহিনীর হাতে পৌঁছে দেবে বিসিবি।

বন্যার্তদের পাশে থাকার কথা জানিয়ে বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বলেছেন, ‘বর্তমানে বন্যাদুর্গত মানুষদের নিয়ে আমরা ভাবছি। তাদের এমন কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। সাহায্য ও ত্রাণ দিতে দ্রুত পদক্ষেপ নিয়েছি। এমন সংকটাপন্ন অবস্থা কাটিয়ে উঠতে যে ধরনের সহযোগিতা দরকার, সেটার সর্বোচ্চ করতে আমরা প্রস্তুত।’

ফারুক আরও যোগ করেন, ‘এমন চ্যালেঞ্জিং সময়ে বিসিবি নিবেদিত থাকবে। এ ধরনের কাজে আমরা সমন্বয় ধরে রেখে কাজ করব। এমন কাজে আমরা সবাইকে আহ্বান করছি যেন তারাও নিজেদের জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যায়।’

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit