শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

মোদীর জনপ্রিয়তায় ধস, এখন নির্বাচন হলে কত আসন পেতো বিজেপি?

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর আড়াই মাস পার হয়েছে। এবারের নির্বাচনে বস্তুত পুনর্জীবন লাভ করেছে বিরোধী দলগুলো, বিশেষ করে ভারতীয় কংগ্রেসের পুনরুত্থান ছিল অবিশ্বাস্য। পরের দিনগুলোতে বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত ছিল ভারতের পার্লামেন্ট। সরকারের নানা পদক্ষেপে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা। এই সব কিছুর প্রভাব পড়েছে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় বসা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ওপর।

ইন্ডিয়া টুডের ‘মুড অব দ্য ন্যাশন’ (এমওটিএন) জরিপে দেখা গেছে, গত ছয় মাসে মোদীর জনপ্রিয়তার রেটিং অন্তত দুই শতাংশ পয়েন্ট কমেছে। তবে ২০২০ সালের আগস্টের তুলনায় ভারতীয় প্রধানমন্ত্রীর জনসমর্থন এখন অনেকটাই কম। সেসময় এ বিজেপি নেতার জনপ্রিয়তার রেটিং সর্বোচ্চ ৭৮ পয়েন্টে পৌঁছেছিল। গত ফেব্রুয়ারিতে এর হার ছিল ৬০ দশমিক ৫ শতাংশ এবং বর্তমানে তা আরও কমে ৫৮ দশমিক ৬ শতাংশে দাঁড়িয়েছে।

জরিপে আরও দেখা গেছে, ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যবধান অনেকটা কমিয়ে এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এক্ষেত্রে মোদীর পক্ষে সায় দিয়েছেন ৪৯ শতাংশ অংশগ্রহণকারী। আর রাহুল গান্ধীকে পছন্দ করেছেন ২২ দশমিক ৪ শতাংশ মানুষ।

অর্থাৎ, গত ফেব্রুয়ারির তুলনায় মোদীর জনসমর্থন ছয় শতাংশ পয়েন্ট কমেছে, বিপরীতে রাহুলের জনসমর্থন বেড়েছে আট শতাংশ পয়েন্ট। ‘মুড অব দ্য ন্যাশন’ জরিপে আরও বলা হয়েছে, যদি এই মুহূর্তে নির্বাচন হতো, তাহলে বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) আসন সংখ্যা প্রায় অপরিবর্তিতই থাকতো। তবে ১০০ আসনের মাইলফলক পেরিয়ে যেতো বিরোধী দল কংগ্রেস।

জরিপ বলছে, এখন নির্বাচন হলে এনডিএ জোটের আসন ছয়টি বেড়ে ২৯৯-এ পৌঁছাতো। আর বিরোধী জোট ইন্ডিয়ার আসন একটি কমে দাঁড়াতো ২৩৩। গত ১৫ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত ভারতের সব কয়টি লোকসভা আসনের ৪০ হাজার ৫৯১ জন অংশগ্রহণকারীর ওপর এই জরিপ চালানো হয়। জরিপ পরিচালনার দায়িত্বে ছিল সিভোটার নামে একটি সংস্থা।

সূত্র: ইন্ডিয়া টুডে, বিজনেস স্ট্যান্ডার্ড

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit