শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ইউক্রেনের স্বাধীনতা দিবসে সংহতি জানালো ব্রিটিশ হাইকমিশন

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ :  ইউক্রেনের স্বাধীনতা দিবসে সংহতি প্রকাশ করেছে ঢাকার ব্রিটিশ হাইকমিশন। শনিবার (২৪ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ সংহতি জানায়।

ব্রিটিশ হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, ইউক্রেনের স্বাধীনতা দিবসে, আমরা ইউক্রেনের জনগণের প্রতি আমাদের দৃঢ় সমর্থন প্রকাশ করছি। ৩৩ বছর আগে এই দিনে ইউক্রেনীয় জনগণ সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা বেছে নিয়েছিল। তারপরের বছরগুলোয় ইউক্রেন একটি সমৃদ্ধ গণতন্ত্র হিসাবে আবির্ভূত হয়েছে।

অনন্য শতাব্দী প্রাচীন সাংস্কৃতিক পরিচয়ের জন্যও দেশটি গর্বিত। রাশিয়ার অবৈধ আক্রমণের পর, ইউক্রেনীয়রা তাদের জমি ও নিজস্ব পরিচয়ের জন্য লড়াই করছে। ইউক্রেনের জন্য যুক্তরাজ্যের সামরিক, আর্থিক, কূটনৈতিক এবং রাজনৈতিক সমর্থন রয়েছে।
আমাদের আন্তর্জাতিক অংশীদারদের সাথে, আমরা ইউক্রেন এবং দেশটির জনগণের স্বাধীনতার লড়াইয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। উল্লেখ্য, ১৯৯১ সালের ২৪ আগস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে স্বাধীনতা লাভ করে ইউক্রেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit