শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

জার্মানিতে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে নিহত ৩

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির জোলিঙ্গেন শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসবে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছেন।  গতকাল(২৩ আগস্ট) স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে দেশটির পশ্চিমাঞ্চলের শহরটিতে এ হতাহতের ঘটনা ঘটে।

শিল্পসমৃদ্ধ জোলিঙ্গেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি উৎসবে যোগ দিয়েছিলেন সেখানকার কয়েক হাজার বাসিন্দা। সেখানেই হামলাটি চালানো হয়। হামলায় আহত আরও চার জনের অবস্থা গুরুতর।

জার্মান সংবাদপত্র ‘বিল্ড’ এক প্রতিবেদনে জানিয়েছে, উৎসবে আসা লোকজনের ওপর একজন হামলাকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন এতে অন্তত তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। হামলাকারীকে আটক করা যায়নি।

হামলাকারোকে ধরতে হেলিকপ্টার নিয়ে অভিযান শুরু করেছে জার্মান পুলিশ। নগর কর্তৃপক্ষ লোকজনকে ফ্রনহফ মার্কেট এলাকা ছেড়ে যেতে বলেছে। সন্দেহভাজনকে খুঁজতে স্পেশাল টাস্ক ফোর্স অফিসারদের সঙ্গে নিয়ে ৪০টি কৌশলগত যানবাহন মোতায়েন করেছে।  

তিন দিন ধরে চলার কথা ছিল এবং শহরটি প্রতি রাতে প্রায় ২৫ হাজার লোক সমাগমের অনুমান করা হচ্ছিল। শুক্রবারের ফ্রি ইভেন্টে কয়েক হাজার লোক ছিল। হামলার পর উৎসবটি বাতিল করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit