শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

তেল আবিবে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৫

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের রাজধানী তেল আবিবে দুটি গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত এবং আরো ৫ জন আহত হয়েছেন। ইরিত্রিয়ান অভিবাসীদের পক্ষ এবং বিপক্ষের মধ্যে সংঘর্ষ হলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

শনিবার (২৪ আগস্ট) ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করে। খবরে বলা হয়, শনিবার সকালে দক্ষিণ তেল আবিবে ইরিত্রিয়ান অভিবাসীদের মধ্যে এবং বিপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় সংঘর্ষে ২ জন নিহত এবং ৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, দক্ষিণ তেল আবিবের সেন্ট্রাল বাস স্টেশনের কাছে সংঘর্ষের সময় দুজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। এসময় তারা অজ্ঞান হয়ে পড়েন এবং সেখানেই তারা মারা যান। এছাড়া আরো ৫ জন গুরুতর আহত হয়েছেন।

এর আগেও মে মাসে একই ধরনের সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে একজন মারা যান। এ ছাড়া সেপ্টেম্বর মাসে আরো একটি ঘটনায় ১শ ৭০ জন আহত হন। এর মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও ছিলেন।

খবরে জানানো হয়, ২০১২ সালে ইরিত্রিয়ার সীমান্তে প্রাচীর তোলার সময় ২০ হাজার ইরিত্রিয়ান অবৈধভাবে ইসরায়েলে প্রবেশ করেন।

এ বিষয়ে ইসরায়েলি সরকার বিভিন্ন সময়ে তাদের নিজদেশে ফেরত পাঠানোর জন্য উদ্যাগ গ্রহণ করে। কিন্তু সে দেশে যুদ্ধ চলমান থাকায় তাদের শরণার্থী হিসেবে ঘোষণা করে ইসরায়েলি আদালত। তারপর থেকে তারা ইসরায়েলেই বসবাস করে আসছেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit