শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সালমান-আনিসুল-জিয়াউল আরও ৫ দিনের রিমান্ডে

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক এবং অব্যাহতি পাওয়া আলোচিত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আইডিয়াল কলেজের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে হত্যার অভিযোগে করা মামলায় এ রিমান্ড আবেদন করা হয়। 

এদিন নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক ১০ দিন এবং জিয়াউল আহসান ৮ দিনের রিমান্ডে ছিলেন। এ মামলায় তাদের রিমান্ড শেষ হওয়ায় তাদের আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহকে গুলি করে হত্যার অভিযোগে লালবাগ থানায় করা মামলায় গ্রেফতার দেখানো পূর্বক দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, ছাত্রজনতার আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই বিকাল ৬ টায় লালবাগ থানার আজিমপুর সরকারী আবাসিক এলাকায় হত্যার উদ্দেশ্যে নিরাপরাধ নিরস্ত্র ছাত্র জনতার ওপর হামলা চালায়। হামলায় তানভীর, ইসমাইলসহ অনেক  আহত হয়। তাদের মধ্যে বাদীর ছেলে খালিদ হাসান সাইফুল্লাহ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে মামলার মূল রহস্য উদঘাটন, অপরাপর পলাতক আসামিদের নাম ঠিকানা সংগ্রহ পূর্বক আসামিদের গ্রেফতারসহ আগ্নেয়াস্ত্র ও গুলির উৎস জানার জন্য জিজ্ঞসাবাদের নিমিত্তে ১০ দিনের পুলিশ রিমান্ডের একান্ত প্রয়োজন।

এর আগে ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। 

বুধবার নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুইজনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ।

এদিকে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিনগত রাতে সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়।

পরের দিন ১৬ আহস্ট তাকে আদালতে হাজির করে পুলিশ। এরপর নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলার সুষ্ঠুতদন্তের জন্য তাকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেন। 

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit