শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সাকিবের বিরুদ্ধে হত্যা মামলার বিষয়ে যা জানালেন ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৭৬ Time View

ডেস্ক নিউজ : ক্রিকেটার সাকিব আল হাসান এখন জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। তবে তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ঢাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবসহ প্রায় শতাধিক ব্যক্তিকে সে মামলায় আসামি করা হয়েছে।

সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশের কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, যেকোনো মামলায় অপরাধীর ইনভলমেন্ট (সম্পৃক্ততা) থাকে। আন্দোলনের বিরুদ্ধে যারা অর্থ, পরামর্শ ও মিডিয়াতে উসকানিমূলক বক্তব্য দিয়েছেন তাদের বিষয়ে তদন্ত হবে।

ক্রিকেটার সাকিবের বিরুদ্ধে মামলা  আজ শনিবার (২৪ আগস্ট) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। উল্লেখ্য, সাকিব আল হাসান গত জুলাইয়ের শুরু থেকেই বাংলাদেশের বাইরে রয়েছেন।  এ সময় যুক্তরাষ্ট্র এবং কানাডায় দুটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। সেখান থেকে বাংলাদেশ টেস্ট দলের সঙ্গে পাকিস্তানে যোগ দিয়েছেন।

এদিকে হত্যা মামলায় অভিযুক্ত হওয়ায় সাকিবকে দল থেকে বাদ দেওয়ার দাবিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আইনি নোটিশও পাঠানো হয়েছে। এই পরিস্থিতিতে সাকিবের বিষয়ে সিদ্ধান্ত নিতে জরুরী বৈঠকে বসেছে বিসিবি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit