মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

র‌্যাবের হেলিকপ্টারে ৩ গর্ভবতী নারীকে উদ্ধার, সিএমএইচে ভর্তি

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হেলিকপ্টারের মাধ্যমে পানিবন্দি ফেনীর ফুলগাজী থেকে তিন গর্ভবতী নারীকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য জানান। তিনি বলেন, ফেনীর ফুলগাজী থানার গাবতলার সীমান্তবর্তী এলাকায় পানিবন্দি তিনজন সন্তানসম্ভবা নারীকে উদ্ধারের খবর আসে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের হেলিকপ্টারের মাধ্যমে তাদের উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সিনিয়র এএসপি ইমরান খান বলেন, পানিবন্দি অনেক মানুষ ত্রাণ পাচ্ছিলেন না এ ধরনের অসহায় মানুষদের খুঁজে বের করে র‌্যাবের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

বন্যা ও বন্যা পরবর্তী সময়ে খাদ্য সংকট, বিশুদ্ধ পানি দুষ্প্রাপ্যতা এবং বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের ব্যাপারে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে র‌্যাব। বন্যার্তদের মধ্যে চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে র‌্যাব।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit