আন্তর্জাতিক ডেস্ক : সিসিটিভির বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে জানায়, গত চারদিন ধরে চীনের উত্তরপূর্বাঞ্চলীয় লিয়াওনিংয় প্রদেশের জিয়ানচ্যাং জেলা, সুইঝোং জেলা এবং হুলুদাও শহরে টানা ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে এ প্রদেশটি।
প্রবল বন্যায় এখন পর্যন্ত ১১ জনের প্রাণহাণি এবং ১৪ জনের নিখোঁজের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, বহু ঘরবাড়ি এবং রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয়রা। বিপর্যস্ত এলাকা থেকে ইতোমধ্যে ৫০ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
এদিকে প্রাদেশিক সরকার জানিয়েছে, প্রবল বন্যায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে দুর্যোগ মোকাবিলা দফতরের কর্মীরা। ১৯৫১ সালের পর থেকে এ প্রদেশে এ বছর রেকর্ড মাত্রায় বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় অধিদফতর।
কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৮