শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

কায়রো যাবে তবে আলোচনায় অংশ নেবে না হামাস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের তৃতীয় দফার আলোচনা  রোববার (২৫ আগস্ট) মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে। সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতারের প্রতিনিধি দল অংশ নেবে।

হামাসের একটি প্রতিনিধি দল কায়রো যাবে তবে আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছে হামাস। শনিবার (২৪ আগস্ট) হামাসের বরাত দিয়ে এ খবর জানায় বিজনেস রিকোডার। হামাসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, শনিবার হামাসের একটি প্রতিনিধি দল মিশরের রাজধানী যাবে। তবে তারা সরাসরি যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেবেন না।

ইসরায়েল এবং মিশরের নেতাদের সঙ্গে আলোচনার অগ্রগতি বিষয়ে তাকে অবহিত করেন। এরই অংশ হিসেবে রোববার তৃতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হবে মিশরের কায়রোতে।

পরিচয় উল্লেখ না করার শর্তে হামাসের এক ঊর্ধ্বতন নেতা ফরাসি বার্তাসংস্থা এএফপিকে বলেন, হামাসের প্রতিনিধি দল মিশরের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে আলাপ করবেন। গাজায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত হবেন। তবে তার অর্থ এই নয় যে, তারা গাজা যুদ্ধবিরতিতে অংশ নেবেন।

তিনি বলেন, ২০ আগস্ট কাতারের দোহায় এ সংক্রান্ত আলোচনায় হামাস প্রতিনিধি দল অংশগ্রহণ করেনি।

হামাসের অভিযোগ, গাজার সঙ্গে মিশরের সীমান্ত এলাকা ফিলাডেলফি করিডোর থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করতে চায় না। ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা উপত্যকা থেকে সৈন্য প্রত্যাহারের জন্য রাজি হলেও কৌশলগত পয়েন্ট থেকে বিশেষ করে ফিলাডেলফি করিডোর সৈন্য প্রত্যাহার করতে রাজি হয়নি।

হামাস গাজার উপত্যকার সব এলাকাসহ ফিলাডেলফি করিডোর থেকেও ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। এদিকে, শুক্রবার হোয়াইট হাউস জানিয়েছে, রোববারের (২৫ আগস্ট) কায়রোর বৈঠকে সিআইএ প্রধান উইলিয়াম বারনস এবং ইসরায়েলের গোয়েন্দা প্রধানসহ নিরাপত্তা প্রধান অংশ নেবে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit