শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

দেশের মানুষ যেভাবে এগিয়ে এসেছে আমি অভিভূত: প্রধান উপদেষ্টা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৪ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় ৪৪টি এনজিও প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় ২ ঘণ্টা ধরে চলা বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ করে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহের বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

প্রেস সচিব আরও জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে জেলাগুলো ভয়াবহ বন্যা আক্রান্ত। ১১ জেলায় পানিবন্দি লাখ লাখ মানুষ। দিশেহারা এসব বন্যার্তদের সহায়তায় ঝাপিয়ে পড়েছে দেশ-বিদেশে সব শ্রেণি পেশার বাংলাদেশিরা। ঐক্যবদ্ধ বাংলাদেশের এ অভিপ্রায় দেখে অভিভূত প্রধান উপদেষ্টা।প্রেস সচিব জানান, 

৪৪টি এনজিও প্রতিনিধির সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপনের পর দাতা সংস্থা ও প্রবাসীদের মাধ্যমে অর্থ সংগ্রহ করে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। বন্যা আক্রান্ত এলাকায় ডিজেল পাঠিয়ে মোবাইল টাওয়ার চালু রাখার ও বিদ্যুৎ সরবরাহ চালু করার নির্দেশ দিয়েছেন ড.ইউনূস।

বৈঠক শেষে বন্যার পানি নেমে যাওয়ার পর কীভাবে সংকট মোকাবিলায় করা যায় বা একসঙ্গে কাজ করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ব্রাকের নির্বাহী পরিচালক। জোনভিত্তিক ভাগ করে ত্রাণ কার্যক্রম বন্যা কবলিত সবার দরজায় পৌঁছানোর বিষয়েও বৈঠকে প্রস্তাব দেয়া হয়েছে বলেও জানানো হয়।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit