শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

নারীর মুখ ঢাকা-পুরুষের দাড়ি রাখা বাধ্যতামূলক করলো তালেবান সরকার

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নারীদের মুখ ঢেকে চলা ও পুরুষদের দাড়ি রাখাকে বাধ্যতামূলক ঘোষণা করলো আফগানিস্তানের বর্তমান তালাবান সরকার। গত সপ্তাহে নীতিনৈতিকতা-বিষয়ক একগুচ্ছ নিয়মকানুনকে আইন হিসেবে কার্যকর করা শুরু করেছেন তারা।

এই আইন গুলোর মধ্যে আরও রয়েছে গাড়ি চালানোর সময় গান বাজানো যাবে না, নামাজ আদায় ও রোজা পালন বাদ দেওয়া যাবে না ইত্যাদি। শরিয়াহ আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২২ সালে তালেবানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জারি করা এক ডিক্রিতে ওই নিয়মকানুনের কথা উল্লেখ করা হয়েছিল। খবর রয়টার্স

বিচার মন্ত্রণালয়ের মুখপাত্র বরকতুল্লাহ রাসোলি এক বিবৃতিতে জানিয়েছে, তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার অনুমোদনের পর গত বুধবার নৈতিকতা–বিষয়ক ৩৫টি নিয়মকানুন আইন হিসেবে কার্যকর ও নথিবদ্ধ করা হয়েছে। নৈতিকতা–বিষয়ক মন্ত্রণালয় ইতিমধ্যে নতুন আইন গুলো কার্যকর করা শুরু করেছে। নিয়মভঙ্গের জন্য হাজারো মানুষকে আটকের ঘটনাও ঘটেছে।

নারীর অধিকার নিশ্চিত না করা ও মেয়েদের বিদ্যালয় খুলে না দেওয়ায় তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া থেকে বিরত থেকেছে পশ্চিমা দেশগুলো। এই নতুন আইন স্বীকৃতির পথকে আরও জটিল করে তুলেছে। তালেবান সরকার বলছে, তারা নারী স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, তবে সেই স্বাধীনতা হবে শরিয়াহ আইন ও স্থানীয় প্রথার ভিত্তিতে।

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit