শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

স্বস্তি নিয়েই শেষ দিনে মাঠে নামবে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিণ্ডি টেস্টের তৃতীয় দিনের মতো চতুর্থ দিনেও চলল বাংলাদেশের রাজত্ব। এদিন মুশফিকুর রহিমের ১৯১ রানের সঙ্গে লিটন-মিরাজের ফিফটিতে পাকিস্তানের রান টপকে ১১৭ রানের লিড পায় বাংলাদেশ। সে লিডের জবাব দিতে নেমে পাকিস্তান ১ উইকেটে তুলেছে ২৩। ৯৪ রানে পিছিয়ে থেকে শেষ দিন ব্যাট করতে নামবে তারা।

এর আগে মুশফিকের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয় দুরন্ত। লিটন আগের দিনের স্কোরের সঙ্গে ৪ রান যোগ করতেই ধরেন সাজঘরের পথ। ৫৬ রানে তাকে সাজঘরের পথ চেনান নাসিম শাহ।

এরপরই সপ্তম উইকেটে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন মুশফিক এবং মেহেদী হাসান মিরাজ। মোহাম্মদ আলীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মুশফিক ফেরার আগ পর্যন্ত এই জুটিতে যোগ হয় ১৯৬ রান। এর সিংহভাগ রান আসে অল্পের জন্য ডাবল সেঞ্চুরি মিস করা মুশফিকের ব্যাটে।

মিরাজও পিছিয়ে ছিলেন না। দলের নবম ব্যাটার হিসেবে যখন সাজঘরের দিকে হাঁটা ধরেন মিরাজ, তখন তার নামের পাশে জ্বলজ্বল করছে ৭৭ রান। মুশফিক-মিরাজ-লিটন এবং তৃতীয় দিনে সাদমান ইসলাম ও মুমিনুল হকদের সম্মিলিত প্রচেষ্টায় পাকিস্তানের ৪৪৮ রান টপকে বাংলাদেশ পৌঁছায় ৫৬৫ পর্যন্ত। লিড পায় ১১৭ রানের।

সে লিড টপকে যেতে নেমে শুরুতেই শরিফুল ইসলামের শিকার বনে যান পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব (১)। দিনশেষে ক্রিজে ছিলেন অন্য ওপেনার আবদুল্লাহ শফিক (১২*) ও পাকিস্তান অধিনায়ক শান মাসুদ (৯)।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit