শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় শিশুসহ নিহত ৮

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ লেবাননে ইসরাইলের বিমান ও ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত ৮ জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি ড্রোন হামলায় এসব ব্যক্তি নিহত হন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আইতা আল-জাবালে ইসরাইলি ড্রোন হামলায় ৭ বছর বয়সি এক শিশুসহ দুজন নিহত হন। লেবাননের সরকারি ন্যাশনাল নিউজ এজেন্সি বা এনএনএ বলেছে, ড্রোনটি গ্রামের একটি বাড়ি লক্ষ্য করে দুটি গাইডেড মিসাইল ছোঁড়ে।

ইসরাইলি বিমান হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে আরও ৬ জনের প্রাণহানি ঘটেছে। তাদের মধ্যে হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলনের পাঁচ যোদ্ধাও রয়েছেন। হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে একজনকে মোহাম্মদ মাহমুদ নাজম কারার বলে চিহ্নিত করা হয়েছে। যাকে ইসরাইলি সামরিক বাহিনী দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট এবং মিসাইল ইউনিটের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে উল্লেখ করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করার পর থেকে ইসরাইল দক্ষিণ লেবাননেও প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে। ইসরাইলি আগ্রাসনে লেবাননে প্রায় ৬০০ জনের প্রাণহানি ঘটেছে। 

অন্যদিকে পালটা হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহও। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইসরাইল ও তাদের দখলকৃত ভূমিতে প্রতিদিন গড়ে ১৫টি করে রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এতে ইসরাইলি সেনাবাহিনীর বেশ ক্ষয়ক্ষতিও হচ্ছে। সূত্র: আল-জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit