শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রেকর্ড রান নিয়ে থামল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

ডেস্ক নিউজ : পাকিস্তানের বিপক্ষে টেস্টে ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। রাওয়ালপিণ্ডি টেস্টে অলআউট হওয়ার আগে ৫৬৫ রান তুলেছে নাজমুল হাসান শান্তর দল।

এর আগে ২০১৫ সালে খুলনায় ৬ উইকেটে ৫৫৫ রান করেছিল বাংলাদেশ। এতদিন পাকিস্তানের বিপক্ষে এটাই ছিল বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রানের কীর্তি।

প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের বিপরীতে ব্যাট করতে নেমে সাদমান ইসলামের ব্যাটে বাংলাদেশের শুরুটা হয় দারুণ। তার ৯৩ রানের সঙ্গে সাবেক অধিনায়ক মুমিনুল হকের ব্যাটে আসে ৫০ রান।

সাকিব আল হাসান (১৫) ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৬) ব্যাট হাতে স্বস্তি এনে দিতে পারেননি। সে কাজটা করেছেন মুশফিকুর রহিম। প্রথমে লিটন দাস এবং পরে সপ্তম উইকেটে মেহেদি হাসান মিরাজের সঙ্গে গড়েছেন ১৯৬ রানের অবিশ্বাস্য এক জুটি।

৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস হলেও তার ১৯১ রানের অনবদ্য ইনিংসে লিডের দেখা পায় বাংলাদেশ। ৫৬ রান আসে লিটনের ব্যাটে, মিরাজ করেন ৭৭ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ পায় ১১৭ রানের লিড। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাসিম শাহ। দুটি করে উইকেট যায় শাহিন শাহ, খুররম শেহজাদ এবং মোহাম্মদ আলীর ঝুলিতে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit