শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা কমলার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন গ্রহণ করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বৃহস্পতিবার রাতে শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির চার দিনের জাতীয় সম্মেলনের শেষ দিনে এই মনোনয়ন গ্রহণের সময় তিনি বলেছেন, ‘আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।’

ভাষণে কমলা হ্যারিস গাজা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলেন, এখন জিম্মিদের ফেরানোর চুক্তি ও একটি যুদ্ধবিরতি চুক্তি করার সময় এসেছে। একইসঙ্গে তিনি বিশ্বজুড়ে স্বৈরশাসনের বিরুদ্ধে লড়াই করার অঙ্গীকার করেন। কমলা তার মনোনয়ন গ্রহণের ভাষণে বলেন, আমেরিকানদের অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক লড়াইকে পেছনে ফেলে এগিয়ে যেতে হবে। তিনি জানান, দেশের উন্নতি কোনো নির্দিষ্ট দল বা উপদলের সদস্য হিসেবে নয়, বরং আমেরিকান হিসেবে সম্ভব হবে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে কমলার প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পকে ‘অবিবেচক মানুষ’ হিসেবে বর্ণনা করে কমলা বলেন, ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে হারানোটা জরুরি এবং অপরিহার্য। তিনি উল্লেখ করেন, ট্রাম্প মার্কিন ভোটারদের রায় ছুড়ে ফেলার চেষ্টা করেছিলেন এবং ব্যর্থ হলে একটি সশস্ত্র জনতাকে ক্যাপিটলে পাঠিয়ে আইনপ্রয়োগকারীদের ওপর হামলা চালান।

ইসরায়েল প্রসঙ্গে কমলা বলেন, আমি সব সময় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে রক্ষা করবো। তবে গাজা যুদ্ধ নিয়ে তিনি আরও বলেন, গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলা নিন্দনীয়, কিন্তু গত ১০ মাস ধরে গাজায় যা ঘটেছে, তা ধ্বংসাত্মক। কমলা তার ভাষণে ইউক্রেন প্রসঙ্গও উল্লেখ করেন এবং জানান, তিনি ইউক্রেন ও ন্যাটো মিত্রদের পাশে দৃঢ়ভাবে থাকবেন। তিনি আরও বলেন, গণতন্ত্র ও স্বৈরাচারের মধ্যকার স্থায়ী সংগ্রামে, যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কার। মার্কিন ভোটারদের আশাবাদী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit