সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্পের দ্বিমুখী বার্তা : একবার ‘সবকিছু ধ্বংস’ করার হুমকি, আবার আলোচনার কথা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য সহ আসামী আটক নওগাঁয় নিজেদের বেতনের টাকা থেকে স্কুল ড্রেস গড়িয়ে দিলেন শিক্ষক-শিক্ষিকা ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তে অভিযান চালিয়ে মাদকসহ আটক-১ নওগাঁয় কালোবাজারি ঠেকাতে ফুয়েল অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু, ফিরেছে স্তিতি ছদ্মবেশী অভিযানে ইয়াবাসহ ধরা পড়লো মাদক কারবারি নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার অতীত সরকারের ভুলে হামের সংকটে দেশ : সবাইকে একসাথে দায়িত্ব নিতে হবে — ড. জিয়াউদ্দিন হায়দার বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব….নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের মারধরে ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহসড়কে যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১২৩ Time View

ডেস্ক নিউজ : উজান থেকে আসা পানিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে। ফেনীর মহিপাল থেকে লালপুল পর্যন্ত এলাকায় রাস্তায় পানি থাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকা থেকে চট্টগ্রামমুখী যাত্রীরা শুক্রবার (২২ আগস্ট) সকালে চৌদ্দগ্রামে আটকা পড়ে। পরবর্তীতে ফেনীর মহিপাল পর্যন্ত আসার পর রাস্তায় পানি থাকায় আর সামনের দিকে অগ্রসর হওয়া যাচ্ছে না। ফলে মহীপাল থেকেই ফেরত যাচ্ছে যাত্রীরা।

চট্টগ্রামমুখী যাত্রী খালেদুজ্জামান বলেন, আমি ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলাম। বাসে পুরো যাত্রী পরিপূর্ণ ছিল। কিন্তু মহীপালের পর আর যেতে পারছি না। এখন আবারো ঢাকার দিকে ফিরে যাচ্ছি। শুধু খালেদুজ্জামান নয়, ঢাকা থেকে চট্টগ্রামের আসার পথে রাস্তায় চৌদ্দগ্রাম থেকে মহীপাল পর্যন্ত গাড়ির দীর্ঘসারি। আবার মহীপালের পরও চট্টগ্রামের দিকে কোনো গাড়ি চলাচল করছে না। রাস্তায় পানি থাকার কারণে সব গাড়ি দাড়িয়ে আছে। ফেনী থেকে কোনো গাড়ি মিরসরাই আসছে না। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের বৃষ্টিতে ফেনী ও নোয়াখালীতে প্রলয়ঙ্করী বন্যা দেখা দিয়েছে। মহাসড়কের নিচে গ্রামগুলো পানির নিচে। সারা দেশ থেকে মানুষ উদ্ধারে ঝাপিয়ে পড়েছে। ভারতের ত্রিপুরা রাজ্য থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চলে প্রলয়ঙ্করী এই বন্যা। বৃষ্টি না কমা পর্যন্ত বন্যার পানি নেমে যাওয়ার কোনো লক্ষণ নেই।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit