শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গার্মেন্টসকর্মী হত্যা মামলায় শেখ হাসিনার সঙ্গে আসামি ব্যারিস্টার সুমনও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় আসামি করা হয়েছে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে। বৃহস্পতিবার রাতে আদাবর থানায় মামলাটি করা হয়। আদাবর থানার পরিদর্শন নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। 

এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। নাম রয়েছে ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। 

জানা যায়, গার্মেন্টসকর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে সুমনের নামে হত্যা মামলা করা হয়েছে। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। সুমনকে মামলার ২৯ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে। একই মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানও।

মামলার ২৯ নম্বর আসামির ঠিকানা লেখা রয়েছে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সাবেক সংসদ সদস্য, পিতা সৈয়দ এরশাদ আলী, সাং- সৈয়দ সাহেবের বাসা, বড়াইল, ডাকঘর চুনারুঘাট-৩৩২০, থানা চুনারুঘাট, জেলা হবিগঞ্জ।

 

 

কিউএনবি/আয়শা/২৩ অগাস্ট ২০২৪,/দুপুর ১২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit