শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

ডাকের রেকর্ড বাবরের, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৭০ Time View

স্পোর্টস ডস্কে : টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর থেকেই ব্যাপক সমালোচনার মধ্য দিয়ে যেতে হচ্ছে বাবর আজমকে। সেই সমালোচনার জবাব হতে পারত বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট। তবে এখানেও সেই সমালোচনার জবাব দিতে পারেননি বাবর। বরং ডাক মেরে শূন্য রানে আউট হয়ে সমালোচনা আরও বাড়িয়ে দিয়েছেন এ তারকা ব্যাটার। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন হচ্ছেন ট্রলের শিকার।

রাওয়ালপিন্ডি টেস্টে দলের ভয়াবহ বিপদের সময় ব্যাট করতে নেমে মাত্র মাত্র ২ বলেই সাজঘরের পথ ধরেছেন বাবর। শরিফুলের বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়েছেন এ তারকা ব্যাটার। ফিরেছেন কোনো রান না করেই, দলকে ভয়াবহ বিপদে ফেলে।

টেস্টে যা বাবরের অষ্টম ডাক। দেশের মাটিতে যা প্রথমবার। বাবরের মতো একজন ব্যাটারের এমন অসহায় আত্মসমর্পণ মানতে পারছেন না তার ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে হতে হচ্ছে ট্রলের শিকার। নান রকম মিম ভিডিওতে বর্তমানে বাবরের করুণ পরিণতির কথা তুলে ধরছেন তারা। একজন লিখেছেন, বাবর পুরোপুরি ছন্দ হারিয়ে ফেলেছেন। এমনটা তখন ঘটে, যখন কেউ অহংকারী হয় আর পরিশ্রম করা বন্ধ করে দেয়।

একজন ভক্ত লিখেছেন, বাবর আজম আসলে কিসের রাজা? অন্য আরেকজন লিখেছেন, বাবর ফুরিয়ে গেছেন। সব মিলিয়ে কঠোর সমালোচনার শিকারই হতে হচ্ছে বাবরকে। এসব সমালোচনা থেকে বাঁচতে মাঠের ক্রিকেটেই জবাবটা দিতে হবে বাবরকে। যেই জবাবটা হয়তো বাবর নিজেও দিতে চাইবেন পরের ইনিংসে।

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit