শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

পাকিস্তানকে যত রানে আটকাতে চায় বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে খেলা হয়েছে ৪১ ওভার। যেখানে বৃষ্টিবিঘ্নিত দিনে টসে জিতে পাকিস্তানকে শুরুতে ব্যাট করতে পাঠিয়ে ১৫৮ রানের বিনিময়ে ৪ উইকেট তুলেছে বাংলাদেশ। দিনটা বাংলাদেশের বলা যেত; তবে যখন জানবেন ১৬ রানে ৩ উইকেট হারানোর পর আর এক উইকেট খরচায় এতদূর গেছে পাকিস্তানের ইনিংস, তখন খুব বেশি ভালো করেছে বাংলাদেশ তা বোধহয় বলার সুযোগ নেই।

এরপরও দ্বিতীয় দিনে দ্রুতই পাকিস্তানকে আটকে দিতে চায় বাংলাদেশ। যেই লক্ষ্যের কথা জানিয়েছেন পেসার হাসান মাহমুদ। আর পাকিস্তানের সেই লক্ষ্যটা ২০০ রানের আশপাশে। হাসান মাহমুদ বলেন, ‘চেষ্টা করব যত কম রানে তাদের বেঁধে রাখতে পারি। আমরা আগামীকাল নতুন প্ল্যান নিয়ে আসব। আমরা চেষ্টা করব সঠিক জায়গায় বল করে তাদের উইকেট নিতে। চেষ্টা করব যেন তাদের ২০০ রানের আশপাশে আটকানো যায়।’

বোলিংয়ের পরিকল্পনা সম্পর্কে হাসান বলেন, ‘আমাদের প্ল্যান ছিল আমরা যতটা পারি ব্যাটারকে খেলানো সামনে। নতুন বল ছিল মুভমেন্ট ছিল। চেষ্টা করেছি যতটা সামনে বল করা যায়। একটা লাইন মেইনটেইন করা যায়। আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের সামর্থ্য ছিল। ইনশাআল্লাহ সামনে আরও ভালো করব।’

বেশিরভাগ সময় সাদা বলের ক্রিকেটে খেলা হাসান লাল বলের ক্রিকেট কেমন উপভোগ করছেন তা জানিয়ে বলেন, ‘লাল বলে আমি উপভোগ করি বোলিং করতে। আমার অনেকগুলো অপশন থাকে বল করার। নিজের মতো করে বল করা যায় টেস্টে। এটিই সুবিধা।’ দ্বিতীয় দিনের চ্যালেঞ্জ নিয়ে হাসানের মন্তব্য— ‘রোদ উঠলে উইকেট পেসারদের জন্য সহায়ক হবে, গতি আর বাউন্স পাওয়া যাবে।’

 

 

কিউএনবি/আয়শা/২২ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit