শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সেনাবাহিনীর সহযোগিতায় যানজট কমানোর দাবি এবি পার্টির

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৭৬ Time View

ডেস্ক নিউজ : ঢাকাসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে যানজট কমাতে এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সেনাবাহিনীর সহযোগিতার দাবি জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। বুধবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিডিয়া ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়।

ব্রিফিংয়ে পার্টির যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ঢাকায় গত কয়েকদিন ধরে যানজটের কারণে শহর কার্যত অচল হয়ে পড়েছে। তিনি যানজট কমাতে সেনাবাহিনীর সহায়তায় ট্রাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক করার জন্য তিন মাসের একটি পাইলট প্রকল্প চালানোর প্রস্তাব দেন। 

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের যানজট এবং ট্রাফিক পুলিশ কর্তৃক বিশৃঙ্খলা সমস্যা সমাধানে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, রাস্তায় ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং, ট্রাফিক আইন অমান্য, পুলিশ ও সংশ্লিষ্টদের চাঁদাবাজি, এবং অপরিকল্পিত নগরায়ণের কারণে যানজট পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। 

ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, ঢাকা শহরের সড়ক পরিমাণ অপ্রতুল এবং ফুটপাতের অবস্থা শোচনীয়। এছাড়া বাস সার্ভিস উন্নত না হলে মেট্রো চালু হলেও যানজট কমবে না। 

ব্রিফিংয়ে যানজট নিরসনের জন্য কিছু প্রস্তাব দেওয়া হয়

-যানজটের প্রকৃত কারণ অনুসন্ধানে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিশন গঠন
-প্রাইভেট কারের সংখ্যা নিয়ন্ত্রণ
-শহর বিকেন্দ্রীকরণ
-সড়ক আইন ২০১৮ বাস্তবায়ন
-ট্রাফিক ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন
-ফুটপাত হকারমুক্ত করা
-পার্কিং স্পেস বৃদ্ধি
-পুলিশ ও বিআরটিএকে দুর্নীতিমুক্ত করা
-পরিবহন শ্রমিক ও মালিক সমিতি নিয়ন্ত্রণ
-কোম্পানিভিত্তিক বাস সার্ভিস চালু

মজিবুর রহমান মঞ্জু বলেন, বর্তমানে সেনাবাহিনী মাঠে থাকায় ছাত্রদের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক সিস্টেম উন্নত করা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সবাইকে এবি পার্টির প্রস্তাবনাগুলো বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

ব্রিফিংয়ে এবি পার্টির সহকারী সদস্যসচিব শাহ আব্দুর রহমান, যুবপার্টির সদস্যসচিব হাদিউজ্জামান খোকন, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, উত্তরের সদস্যসচিব সেলিম খান, এবং বিভিন্ন কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২১ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit