শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আদালতে ইমরানের স্ত্রী ও বোনের তুমুল ঝগড়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : তোশাখানা মামলার শুনানির জন্য রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে আদালত বসেছে। সোমবার (১৮ আগস্ট) সেখানে শুনানির সময় তুমুল ঝগড়ায় জড়ান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ও তার বোন আলিমা খান।

পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, সোমবার জেলের ফ্যামিলি সেকশন থেকে হঠাৎ নারীদের চিৎকার-চেঁচামেচি শোনা যায়। ইমরান তখন সাংবাদিকদের সঙ্গে আলাপ করছিলেন।

জানা যায়, আদালতে উপস্থিত একজন নারী আইনজীবীকে নিয়ে আলিমা মন্তব্য করলে ক্ষিপ্ত হন বুশরা। এ সময় বুশরা ও তার মেয়েরা আলিমার সঙ্গে তর্কে জড়ান। ঘটনাস্থলে উপস্থিত বুশরার এক নাতনি তখন কান্না শুরু করে দেয়।

দাড়ি না রাখায় আফগান নিরাপত্তা বাহিনীর ২৮০ সদস্য বরখাস্ত এদিকে ইমরান গণমাধ্যমের সঙ্গে আলাপের সময় দাবি করেন, সাবেক আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ হামিদকে আটকের ‘নাটক’ তাকে সামরিক আদালতে নিয়ে যাওয়ার জন্যই করা হয়েছে।

সপ্তাহখানেক আগে ফয়েজ হামিকে আটক করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। গত ৯ মে পাকিস্তানে সৃষ্ট অস্থিতিশীল অবস্থার দায় স্বীকার করার জন্য তাকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান ইমরান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মনে করছেন, তার বিরুদ্ধে রাজসাক্ষী হিসেবে উপস্থাপনের জন্যই ফয়েজ হামিদকে আটক করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit