শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বাংলাদেশের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সালমান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে আগামী ২১ আগস্ট। আসন্ন ম্যাচের জন্য ইতোমধ্যে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। ম্যাচটির ভেন্যু রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামকে বলা হয় পেসারদের স্বর্গরাজ্য। এজন্য সফরকারীদের বিপক্ষে চার পেসার নিয়ে খেলবে শান মাসুদ অ্যান্ড কোং।

বিপরীতে প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে থাকছেন সালমান আলি আগা। ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনে হাতপাঁকা ৩০ বছর বয়সী এই ক্রিকেটারের। পেস সহায়ক উইকেটে একমাত্র স্পিনার হিসেবে একাদশে জায়গা পাওয়ায় বাড়তি চাপ থাকছে সালমানের ওপর। যদিও অভিজ্ঞতা থাকায় তেমন কোনো চাপ অনুভব করছেন না সালমান। উল্টো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি।

প্রথম ম্যাচকে সামনে রেখে সালমান বলেন, ‘রাওয়ালপিন্ডির পিচ সবুজ দেখায়। এখানকার পিচ পেস বোলারদের জন্য বেশি পছন্দ হবে বলে মনে হয়। আমি অস্ট্রেলিয়ায় একমাত্র স্পিনার হিসেবে খেলেছি এবং সেখানে ভালো করেছি। কোন চাপ নিচ্ছি না। আমি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit