শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

দেশ পুনর্গঠনে সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস বিশ্ব ব্যাংকের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : দেশ পুনর্গঠনে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক। মঙ্গলবার (২০ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার কার্যালয়ে বিশ্ব ব্যাংকের একটি প্রতিনিধিদল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন।

এসময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম তার আলোচনায় ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সব শিক্ষার্থীদের ত্যাগের প্রতি সম্মান জানিয়ে বলেন, দেশ পুনর্গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। তরুণদের সুযোগ প্রয়োজন, দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।

উপস্থিত বিশ্ব ব্যাংকের অন্যান্য সদস্যদের মধ্যে ডিজিটাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সুপর্না রায় ডিজিটাল জবস এবং ডিজিটাল নিরাপত্তার নানান দিক তুলে ধরেন। তার আলোচনায় গুরুত্ব পায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ডিজিটাল এমপ্লয়মেন্টের বিষয়টিও। তরুণদের প্রশিক্ষণ এবং তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিশ্বব্যাংকের উদ্যোগ প্রজেক্ট- ‘আর্ন’। রুট পর্যায়ে সকল তরুণদের দক্ষতা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় এনে অর্থনৈতিকভাবে তাদের স্বাবলম্বী করার কথা উল্লেখ করেন ঢাকায় নিযুক্ত বিশ্ব ব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট রাশেদ আল জায়েদ জশ।

সর্বোপরি, তরুণদের যুগোপযোগী প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উন্নত বিশ্বের সঙ্গে ডিজিটালি বাংলাদেশের সব অঙ্গনকে সমৃদ্ধ করার লক্ষ্যে সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছেও প্রকাশ করেছে বিশ্ব ব্যাংক।

 

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit