শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বিমানকে দিতে এসেছি, নিতে আসিনি: মুয়ীদ চৌধুরী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আমি দিতে এসেছি, কিছু নিতে আসিনি’ বলে মন্তব্য করেছেন, বিমান পরিচালনা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।

মঙ্গলবার (২০ আগস্ট) বলাকা ভবনস্থ কনফারেন্স রুমে বিমানের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আমি দিতে এসেছি, কিছু নিতে আসিনি।’

কর্মচারীদের সাথে আব্দুল মুয়ীদ চৌধুরী।


তিনি উপস্থিত বিমান কর্মকর্তা-কর্মচারীদের বলেন, আপনারা যদি আমাকে চান, তাহলে আমার কথা শুনতে হবে। কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

আব্দুল মুয়ীদ চৌধুরী তার কর্মকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন উল্লেখযোগ্য অর্জনের কথা উল্লেখ করেন। তিনি জানান, তার সময়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি লাভজনক এয়ারলাইন্স ছিল। তিনি বিমান এর সকল সিদ্ধান্ত ব্যবসায়িক বিবেচনায় গ্রহণ করেছিলেন। কখনো কোনো অন্যায় আবদার বা প্রভাবের কাছে মাথা নত করেননি।

তিনি আরও জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে যাত্রীসেবার মানোন্নয়নে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে এয়ারপোর্টে এবং ইন-ফ্লাইটে কোনো যাত্রী যেন হয়রানির শিকার না হয়। বিমানের টিকেট যেন সর্বসাধারণের কাছে সহজলভ্য হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স -এর সকল দুর্নীতি নির্মূল করা হবে।

আব্দুল মুয়ীদ চৌধুরী বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, আমি আপনাদের সকল দাবি-দাওয়ার বিষয়ে বিস্তারিত জানবো এবং সেগুলো যথাযথভাবে নিষ্পত্তি করার জন্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নির্দেশ দিব।

তিনি আরও বলেন, আমি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর আর্থিক সক্ষমতার অবস্থা পর্যালোচনা করে আমাদের সাধ্যের মধ্যে যে-সব বিষয় বাস্তবায়ন করা সম্ভব সেগুলো বাস্তবায়ন করবো। ধাপে ধাপে অন্যান্য বিষয়ের বাস্তবায়ন করা হবে।

তিনি আরও জানান যে, বিমান পরিচালনা পর্ষদ কে সংস্কার করে পুনর্গঠন করা হবে। গ্রাউন্ড হ্যান্ডেলিং সক্ষমতা বৃদ্ধি করা, মতিঝিলে বিমানের জন্য হাইরাইজ ভবন নির্মাণ, ফার্মগেটে হাইরাইজ ভবন নির্মাণ, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল বৃদ্ধি করা, বিমান রক্ষণাবেক্ষণের সক্ষমতা বৃদ্ধি করা, এয়ারপোর্টে যাত্রীদের সেবার মান বৃদ্ধি করা, বিমান এর টিকেট যেন সর্বসাধারণের কাছে সহজলভ্য হয় সেসব বিষয়ে কাজ করতে চান তিনি।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট ২০২৪ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জনাব আব্দুল মুয়ীদ চৌধুরী কে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

 

কিউএনবি/আয়শা/২০ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit