শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

এবার ইউক্রেন সফরে যাচ্ছেন মোদি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন সফর করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মিত্র দেশ রাশিয়া সফরকালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করায় কিয়েভ তাকে নিন্দা জানানোর কয়েক সপ্তাহ পর তার এমন সফরের কথা জানানো হলো।

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

নয়াদিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘পোল্যান্ড এবং ইউক্রেন সফরের’ তারিখ না জানালেও ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর এ সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত হবে।

২০২২ সালে ইউক্রেন আক্রমণ করে রাশিয়া। তারপর থেকে মস্কোর সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাতিল করেছে পশ্চিমের দেশগুলো। সেই দেশগুলোর সঙ্গে রাশিয়ার সম্পর্কও এখন তলানিতে। কিন্তু ভারত এবং চীনের মতো বড় দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অটুট রেখেছে। ব্যবসায়িক লেনদেন করছে।  

পশ্চিমের দেশগুলো রাশিয়াকে সরাসরি দোষারোপ করলেও ভারত তা থেকে নিজেকে বিরত রেখেছে। ইউক্রেনের উপর তাদের আক্রমণকে সামরিক অভিযান বলতে চায় মস্কো। নরেন্দ্র মোদির সরকার ইউক্রেন ও রাশিয়ার মধ্যে লড়াই নিয়ে সরাসরি কিছু না বললেও আলাপ-আলোচনার মাধ্যমে দুই দেশের মধ্যে সমস্যা সমাধানের পক্ষে সওয়াল করেছে।

সূত্র : রয়টার্স

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit