শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

গাজায় জিম্মিদের মুক্তির জন্য যুদ্ধবিরতি আলোচনা ‘সম্ভবত শেষ’ সুযোগ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চলমান গাজা যুদ্ধবিরতি আলোচনা জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতি নিশ্চিতে ‘সম্ভবত শেষ’ সুযোগ। এমনটি বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ইসরায়েল সফরে তিনি যুদ্ধবিরতির ওপর গুরুত্ব দিচ্ছেন।  

সোমবার তেল আবিবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের সঙ্গে সাক্ষাতের আগে মার্কিন এ শীর্ষ কূটনীতিক বলেন, গাজায় যুদ্ধের কারণে সৃষ্ট অন্যান্য আঞ্চলিক উত্তেজনা কমাতেও তিনি কাজ করছেন। খবর আল-জাজিরার। ১০ মাস ধরে চলা যুদ্ধের অবসানে চুক্তিতে পৌঁছাতে ব্লিঙ্কেন মার্কিন কূটনৈতিক চাপ বাড়াচ্ছেন। যুক্তরাষ্ট্র গত সপ্তাহে যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে দূরত্ব কমাতে প্রস্তাব পেশ করে।  

গত বছরের অক্টোবরে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এ অঞ্চলে এটি ব্লিঙ্কেনের নবম সফর। তিনি বলেন, জিম্মিদের বাড়ি ফেরা, যুদ্ধবিরতির জন্য এটি এক অবধারিত মুহূর্ত- সম্ভবত সর্বোত্তম, সম্ভবত শেষ সুযোগ।

ব্লিঙ্কেন বলেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশনার ওপর ভিত্তি করে নিবিড় কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আমি এই সফরে এসেছি। এখন সবারই হ্যাঁ বলার সময়। না বলার জন্য কোনো অজুহাত নয়। যুক্তরাষ্ট্রসহ অন্য পশ্চিমা দেশগুলোর নেতারা ইরান ও তাদের মিত্রদের ইসরায়েলে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।  

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit