শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

সাবেক মন্ত্রী ডা. দীপু মনি আটক

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

ডেস্ক নিউজ : সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বারিধারা এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দীপু মনিকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হচ্ছে। তার বিরুদ্ধে চাঁদপুরে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে।’

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ডা. দীপু মনি, তার বড় ভাই ডা. জেআর ওয়াদুদ টিপুসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করে গত ১৫ আগস্ট মামলা হয়েছে।
 
এতে অজ্ঞাতনামা হিসেবে আরও সহস্রাধিক ব্যক্তিকে আসামি করা হয়। তাদের সবাই একই রাজনৈতিক আদর্শের নেতাকর্মী।ফরিদ আহমেদ মানিকের ওই ভবনের ম্যানেজার মো. সেলিম মিয়া চাঁদপুর মডেল থানায় এ মামলা করেন। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মুহসীন আলম এ তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ জুলাই সন্ধ্যা ৭টায় শত শত আওয়ামী লীগ নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্রসহ শেখ ফরিদ আহমেদ মানিকের মুনিরা ভবনে হামলা চালায়, মালামাল লুটপাট, ভাঙচুর করে ও ভবনে অগ্নিসংযোগ করে এবং তার দলীয় অফিসও ভাঙচুর করে। সে সময় শেখ ফরিদ আহমেদ মানিক চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit