শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

উগান্ডায় আবর্জনার পাহাড় ধসে নিহত বেড়ে ৩৫

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডার রাজধানী কাম্পালায় গত সপ্তাহে আবর্জনার পাহাড় ধসের ঘটনায় মৃতের সংখ্যা ৩৫ এ পৌঁছেছে৷ তাদের মধ্যে ১২ জন বয়সে নবীন, উগান্ডার পুলিশ জানিয়েছে এই তথ্য৷

গতসপ্তাহে কাম্পালার উপকণ্ঠে একটি আবর্জনার পাহাড়ের বড় অংশ ভেঙে পড়ে৷ আবর্জনা ফেলার স্থানটির পাশেই কয়েকটি ঘরবাড়ি ছিল৷ সেখানে বেশ কয়েকজন ঘুমন্ত মানুষ আবর্জনার চাপে পড়ে প্রাণ হারান৷ 

গত বুধবার অবধি নয়জনের মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ সেসময় পর্যন্ত ২৬ জনের মৃত্যুর খবর জানা গিয়েছিল৷ এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে যে, কিছু মরদেহের অবস্থা এমন হয়েছে যে, সেগুলোকে আর শনাক্ত করা যাচ্ছে না৷

পূর্ব আফ্রিকার দেশটিতে সাম্প্রতিক সপ্তাহগুলোতে মুষলধারে বৃষ্টিপাতের পর ভূমিধসের ঘটনা ঘটলো৷ সেখানে মাত্রাতিরিক্ত বন্যার কারণে ক্ষতির মাত্রাও বেড়েছে৷

কাম্পালার একমাত্র ময়লার ভাগাড়টির আশেপাশের মানুষ অনেকদিন ধরেই সেখানে বিপজ্জনক আবর্জনা ফেলা হয় বলে স্বাস্থ্যঝুঁকি নিয়ে অভিযোগ করে আসছিলেন৷

আফ্রিকায় এর আগেও আবর্জনার বড় স্তূপ ধসে প্রাণহানির ঘটনা ঘটেছে৷ ২০১৭ সালে ইথিওপিয়ার এরকম এক ঘটনায় অন্তত ১১৫ জনের মৃত্যু হয়৷

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit