স্পোর্টস ডেস্ক : সোমবার (১৯ আগস্ট) ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ) এক বিবৃতি দিয়ে জানায়, ব্যক্তিগত কারণে নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন অঁরি।কিছুদিন আগেই প্যারিস অলিম্পিকের ফুটবলে ফাইনালে স্পেনের কাছে হারে ফ্রান্স। প্যারিস অলিম্পিকে দুর্দান্ত খেলে ফাইনালে উঠলেও স্পেনের সঙ্গে পেরে ওঠেনি তারা। অলিম্পিকের এক সপ্তাহ পরই ফ্রান্সের দায়িত্ব ছাড়লেন অঁরি ।
ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ানো অঁরি এফএফএফ এবং বোর্ডের সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি এফএফএফ এবং ফিলিপ ডায়ালো‘কে(এফএফএফের সভাপতি) ধন্যবাদ জানাই যারা আমাকে এই সুযোগ দিয়েছেন। আমার দেশের হয়ে অলিম্পিকে রৌপ্য পদক জেতা আমার জীবনের গুরুত্বপূর্ণ এক অর্জন হয়ে থাকবে।‘
কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ১০:০০