শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

যে কারণে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন তামিম

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর ওয়ানডে বিশ্বকাপের দল থেকে নাটকীয়ভাবে বাদ পড়েন তামিম ইকবাল। এরপর আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেননি তিনি। এ বছরের কেন্দ্রীয় চুক্তিতেও নেই এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনার। লম্বা সময় পর আবারও সরব হয়েছেন তিনি।  

সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন তামিম। এদিনই বিসিবির অবকাঠামো দেখতে আসেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পুরো সময়ে তার সঙ্গী ছিলেন তামিম। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন থাকলেও মূল ভূমিকায় দেখা যায় তামিমকে।  

এ নিয়ে জানতে চাইলে বিসিবির সিইও সাংবাদিকদের বলেন, ‘(কেন তামিম এসেছিলেন) এই বিষয়টা আসলে আমি অবগত না… উনি আসছেন, উনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না। ’

এখন জোর আলোচনা চলছে বিসিবির পুনর্গঠন নিয়ে। সভাপতি নাজমুল হাসান পাপনসহ অনেক পরিচালকই শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর গা ঢাকা দিয়েছেন। এখন নতুন করে কে সভাপতি হবেন, কারা বোর্ড চালাবেন; এ নিয়ে অনেক গুঞ্জন ছড়িয়েছে। তবে এসব নিয়ে ক্রীড়া উপদেষ্টা কোনো আলাপ করেননি বলে জানিয়েছেন সিইও।  

সুজন বলেন, ‘আজকে কারও সঙ্গেই নির্দিষ্ট করে কোনো আলোচনা হয়নি। খুবই সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে তাদের অভিজ্ঞতা নিয়ে। সবাই একজন আরেকজনকে শেয়ার করেছে, একেক জনের তো একেক জায়গায় অভিজ্ঞতা। এই বিষয়গুলো মোটামুটি কথা হয়েছে। নির্দিষ্ট করে আপনারা যেমন জানতে চাচ্ছেন এরকম কোনো বিষয় নিয়ে কথা হয়নি। ’

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/রাত ৯:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit