শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বিএনপি নেতা আসলাম চৌধুরীর মুক্তিতে বাধা নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৫৭ Time View

জালাল আহমদ,আদালত প্রতিবেদক : রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী। আজ সোমবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।তাকে সহযোগিতা করেন এডভোকেট কে এম সাইফুল ইসলাম। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আসলাম চৌধুরীর জামিন দীর্ঘদিন যাবত স্থগিত ছিল।

২০১৬ সালের ১৫ মে ইসরায়েলের ক্ষমতাসীন দলের এক সদস্যের সঙ্গে মিলে বাংলাদেশে ‘সরকার উৎখাতের ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে আটক করা হয়।পরদিন তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন পুলিশ। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বিএনপির কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী আট বছরের বেশি সময় ধরে কারাগারে বন্দি। তার বিরুদ্ধে ৭৬টি নাশকতা, বিস্ফোরক, বিশেষ ক্ষমতা, দুর্নীতি, রাষ্ট্রদ্রোহ ও চেকের মামলা রয়েছে। তিনি ৭৬টি মামলায়ই জামিন পেয়েছেন। তবে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্টের দেওয়া জামিন চেম্বার জজ স্থগিত করার কারণে এতদিন মুক্তি পাননি তিনি।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব,সহÑসাংগঠনিক সম্পাদক পদ ছাড়াও আসলাম চৌধুরী চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit