শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

চেয়ারম্যান ও মেয়রকে অপসারন করায় সাধুবাদ জানিয়ে উলিপুরে বিএনপির মিছিল

শিমুল দেব, উলিপুর, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩০ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) : সারা দেশে ৪৯৩ জন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ৩২৩ জন পৌর মেয়রকে স্ব-স্ব পদ থেকে অপসারন করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে মিছিল করেছে বিএনপি। সোমবার (১৯ জুলাই) বিকালে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান টিপু, সদস্য রেজাউল করিম রাজু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, সদস্য রাকিবুল ইসলাম পাপন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মারুফ প্রমুখ।

প্রসঙ্গত, রবিবার (১৮ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, এতদ্বারা উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ১৩(ঘ) প্রয়োগ করে বাংলাদেশের ৪৯৩ উপজেলা চেয়ারম্যানদের স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। একই ভাবে দেশের ৩২৩টি পৌরসভার মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করেছে সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit