শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম
অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইয়ান সোমার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৩ Time View

স্পোর্টস ডেস্ক : ৩৫ বছর বয়সী এ গোলরক্ষকের অবসরের কথা জানিয়েছে সুইজারল্যান্ড ফুটবল ফেডারেশন। ক্লাবের খেলায় মনোযোগ দিতে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন সোমার। গত বছর জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছাড়ার পর তিনি যোগ দেন ইতালির ক্লাব ইন্টার মিলানে।

সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সোমারের অভিষেক ২০১২ সালে। এরপর থেকে দলের প্রথম পছন্দের গোলরক্ষক ছিলেন তিনি। দেশের হয়ে তিনটি করে বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন তিনি। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৯৪ ম্যাচ খেলে জাল অক্ষত রেখেছেন ৩৩টিতে।
 
জাতীয় দলের হয়ে সবশেষ তিনি মাঠে নেমেছিলেন গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ইউরোর কোয়ার্টার ফাইনালে। ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে হেরে যায় তার দল। আন্তর্জাতিক ক্যারিয়ারে সোমারের জন্য এটিই শেষ ম্যাচ হয়ে থাকল।
  
আপাতত তার সব মনোযোগ ক্লাব ফুটবলকে নিয়ে। বায়ার্ন ছেড়ে ইন্টারে যোগ দেয়ার পর জিতেছেন সেরি আ শিরোপা। দলের ট্রফি জয়ে গ্লাভস হাতে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit