শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

বিসিবিতে যে ভূমিকায় কাজ করতে চান ফারুক আহমেদ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে কাজ করার প্রস্তাব দিয়েছে বাংলাদশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত রোববার (১৮ আগস্ট) ফারুক নিজেই সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছিলেন। তবে কোন পদে বিসিবিতে যুক্ত হওয়ার প্রস্তাব পেয়েছেন, সে সম্পর্কে পরিষ্কারভাবে কিছু জানাননি।

সোমবার (১৯ আগস্ট) দেশের একটি ইংরেজি দৈনিকের অনলাইন সংস্করণে ফারুক আহমেদের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যেখানে বিসিবিতে কোন ভূমিকায় কাজ করতে চান, তা জানিয়েছেন তিনি। বিসিবিতে আগে দুই মেয়াদে প্রধান নির্বাচকের দায়িত্ব সামলেছেন ফারুক আহমেদ। তবে এবার আর সেই পদ নিয়ে আগ্রহ নেই তার, ‘আমি পূর্বে দুই মেয়াদে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছি। তবে এখন আর তেমন কোনো পদে কাজ করার সময় বা শক্তি কোনোটাই নেই।’

ফারুক বরং ক্রিকেটে বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ে কাজ করতে ইচ্ছুক, ‘আমার মনে হয় নীতিনির্ধারণী পদে কার্যকরী ভূমিকা রাখতে পারব। যেমন দলের উন্নয়ন এবং পারফরম্যান্স বিশ্লেষণের মতো কাজগুলোতে আমার দক্ষতা বেশি কাজ লাগাতে পারব বলে আমার বিশ্বাস।’

সম্প্রতি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ফারুক আহমেদের। এরপর থেকেই গণমাধ্যমে গুঞ্জন, পাপন পদত্যাগ করলে বিসিবির অন্তর্বর্তীকালীন সভাপতি হতে পারেন এই সাবেক ক্রিকেটার। যদিও বিসিবি বা ফারুক আহমেদ এখনো এই বিষয়ে কিছু বলেননি।

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন লাপাত্তা। অজ্ঞাত স্থান থেকে এক বোর্ড পরিচালককে তিনি বলেছেন, সভাপতির পদ থেকে পদত্যাগ করতে প্রস্তুত তিনি। যদিও এখনো পদত্যাগের বিষয়ে তার চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।

 

 

কিউএনবি/আয়শা/১৯ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit