রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নেত্রকোনায় জাতীয় অগ্রাধিকারের রুফটপ সোলারে আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও স্মারকলিপি কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’ কুষ্টিয়ার দৌলতপুরে জোড়া খুনের মামলা তুলে না নেওয়ায় সাক্ষীর উপর হামলা হুমকি পাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে দীপিকা-রণবীর স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন কবে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কের রসায়ন বদলে গেলে বিয়ের কোনো মানে হয় না: তাপসী ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন হতে পারল না বাংলাদেশ

আবু সাইদ হত্যা: সাবেক আইজিপিসহ ১৭ জনকে আসামি করে মামলা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৭৯ Time View

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সাবেক আইজিপি আব্দুল্লা আল মামুনসহ ১৭ জনকে আসামি করা হয়েছে।

আজ রোববার রংপুরের অতিরিক্ত চীফ মেট্রোপলিটান ম্যাজিষ্ট্রেট রাজু আহাম্মেদের আদালতে মামলাটি করেন নিহত আবু সাইদের বড় ভাই রমজান আলী। 

মামলাটি গ্রহণ করে বিজ্ঞ বিচারক অভিযোগটি হত্যা মামলার এজাহার হিসেবে রেকর্ড করার জন্য রংপুর মেট্রোপলিটান তাজহাট থানাকে নির্দেশ দিয়েছেন। 

মামলা দায়ের করে বাদী পক্ষের আইনজীবী রায়হানুজ্জামান এ্যাডভোকেট জানান, সারাদেশ এমন কি বিশ্ববাসী দেখেছে কিভাবে বেরোবি শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এই ঘটনায় প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত ১৭ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

এ ছাড়াও অজ্ঞাত হিসেবে আরও ৩০/৩৫ জনের কথা উল্লেখ করা হয়েছে। 

মামলার বাদী নিহত আবু সাইদের বড় ভাই বলেন, আমরা বেশ কিছুদিন ধরে মামলা করার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু পরিবেশ পরিবেশ অনুকূলে না থাকায় মামলা করা যায়নি। তিনি আসামিদের ফাঁসি দাবি করেন। 

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit