শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প; আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে ৭ দশমিক ০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রবিবার সকালে আঘাত হানে ভূমিকম্পটি। স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি এবং উপকূলীয় এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে।

ভূমিকম্পের পর থেকে ৩.৯ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি আফটার শক অনুভুত হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

ভূমিকম্পের কারণে পেট্রোপাভলভস্ক-কামচাটস্কির থেকে ২৮০ মাইল দূরে রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপকূল শহর কামচাতকাতে অবস্থিত শিবেলুচ আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে বলে জানিয়েছে সিএনএন। শহরটিতে এক লাখ ৮০ হাজার জনসংখ্যা রয়েছে।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র তাৎক্ষণিকভাবে সুনামি সতর্কতা জারি করে। কিছু সময় পরই সুনামির ঝুঁকি কেটে গেছে বলে জানানো হয়।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কম্পন অনুভূত হওয়ার পরই বাসিন্দারা বাসা থেকে বেরিয়ে আসেন। তবে কোন বড় ক্ষতি হয়নি বলে জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস।

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/বিকাল ৫:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit