শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

পাকিস্তানে হত্যার পর বৈদ্যুতিক খুঁটিতে ঝুলিয়ে রাখা হল পাঁচ আফগানির লাশ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
  • ১৩১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে হত্যার পর বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলিয়ে রাখা হলো আফগানিস্তানের পাঁচ নাগরিকের মরদেহ। 

দেশটির বেলুচিস্তানের চাগাইয়ে ইরান সীমান্তের কাছে এ মর্মান্তিত ঘটনা ঘটে। শুক্রবার সকালে এসব মরদেহ পাওয়া যায় এবং সেগুলো গুলিবিদ্ধ ছিল বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনই আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের লসকর গাহ’র বাসিন্দা ছিলেন। তাদের মরদেহগুলো কোয়েটা কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

স্থানীয় পুলিশ আরও জানিয়েছে, এই পাঁচজনকে অন্য জায়গায় হত্যা করা হয়। এরপর তাদের মরদেহ বেলুচিস্তানের চাগাইয়ের ইরান সীমান্তবর্তী ডালবান্দিনে নিয়ে আসা হয়। হত্যার পর এসব মরদেহ কেন ডালবান্দিনে আনা হয় সেটির কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ।

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মরদেহ ঝুলিয়ে রাখার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বেলুচিস্তানের ওই এলাকাটি সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ স্থান। সেখানে বিচ্ছিন্নতাবাদীদের শক্ত অবস্থান রয়েছে।

স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, এই পাঁচজনই আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। কিন্তু তালেবান ক্ষমতায় আসার পর চাকরি হারান তারা। সূত্র: ডন নিউজআরাই নিউজ, খামা প্রেস

কিউএনবি/অনিমা/১৮ অগাস্ট ২০২৪,/সকাল ১০:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit