শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

স্মৃতিসৌধে নতুন চার উপদেষ্টার শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১০৩ Time View

ডেস্ক নিউজ : স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ অন্তর্বর্তী সরকারের নতুন চার উপদেষ্টা জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

শনিবার বিকেলে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা অন্য তিন উপদেষ্টা হলেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

পরে নবনিযুক্ত চার উপদেষ্টা সাভার স্মৃতিসৌধ কমপ্লেক্সে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং স্মৃতিসৌধ চত্বরে বৃক্ষরোপণে অংশ নেন। এর আগে, শুক্রবার বিকেলে বঙ্গভবনে নতুন চার উপদেষ্টা শপথ গ্রহণ করেন।

কিউএনবি/অনিমা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১১:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit