শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

প্রিমিয়ার লিগে ২৩ মৌসুম খেলে মিলনারের ইতিহাস

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : জেমস মিলনার যখন প্রথমবার প্রিমিয়ার লিগে খেলতে নামেন ফাবিয়ান হুরজেলারের বয়স তখন ৯ বছর। সেখান থেকে একে একে ২৩টি মৌসুম খেলে ফেলেছেন মিলনার। হুরজেলারের পেশাদার ফুটবল ক্যারিয়ার অবশ্য মিলনারের মতো অতটা দীর্ঘ হয়নি। অল্প বয়সেই খেলা ছেড়ে কোচিংয়ে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমে ৩১ বছর বয়সী দায়িত্ব নিয়েছেন ইংলিশ ক্লাব ব্রাইটনের।

সেই হুরজেলারের শিষ্য হিসেবে প্রথমবার মাঠে নেমেই প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি মৌসুম খেলার রেকর্ড গড়লেন মিলনার। এভারটনের বিপক্ষে ৩-০ গোলে জয় পাওয়ার ম্যাচটিতে ৮২ মিনিট পর্যন্ত খেলেন তিনি। ২০০২-০৩ মৌসুমে প্রিমিয়ার লিগে অভিষেক হয় তার। তখন লিডস ইউনাইটেডের হয়ে খেলেন এই মিডফিল্ডার। এরপর নিউক্যাসল ইউনাইটেড, অ্যাস্টন ভিলা, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল ঘুরে বর্তমানে ব্রাইটনের জার্সিতে মাঠ মাতাচ্ছেন তিনি।

মিলনারের আগে প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি মৌসুম খেলার রেকর্ডটি ছিল রায়ান গিগসের দখলে। প্রিমিয়ার লিগের শুরু থেকে টানা ২২টি মৌসুম ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন এই মিডফিল্ডার। এদিকে আরেকটি রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে মিলনার। প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার মালিক হতে আর মাত্র ১৭টি ম্যাচ দরকার ৩৮ বছর বয়সী এই মিডফিল্ডারের। এখন পর্যন্ত রেকর্ডটি গ্যারেথ ব্যারির দখলে। চারটি ক্লাবের হয়ে মোট ৬৫৩টি ম্যাচ খেলেছেন তিনি। ৬৩৬ ম্যাচ নিয়ে দুইয়ে আছেন মিলনার।

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit