শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

আওয়ামী লীগ ছিল আফ্রিকার জঙ্গলের সরকার: ড. মঈন খান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৮৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ ছিল আফ্রিকার জঙ্গলের সরকার, স্বৈরাচারী সরকার। তারা গুলি করে শত শত মায়ের বুক খালি করেছে। বিপ্লবী ছাত্র-জনতা বুকের রক্ত দিয়ে প্রমাণ করেছে সন্ত্রাসী, অপরাধী, মানবাধিকার লঙ্ঘনকারী, গণতন্ত্র হরণকারী সরকারকে একদিন না একদিন বিদায় নিতে হয়। ১৬ বছর ক্ষমতায় থেকে তাদের মাথা গরম হয়ে গিয়েছিল। তারা কি করবে না করবে তাদের হুঁশ ছিল না। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। 

তিনি শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পলাশের গজারিয়া ইউনিয়নের নিহত শিক্ষার্থী আমজাদ হোসেনের কবর জিয়ারত শেষে এক পথসভায় একথা বলেন। কবর জিয়ারত শেষে তিনি নিহত আমজাদের পরিবারকে সমবেদনা জানিয়ে আর্থিক সহযোগিতা করেন। 

এরপর তিনি কোটা আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের অপর কলেজছাত্র ইমনের কবর জিয়ারত করে তার পরিবারকে আর্থিক সহযোগিতা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলম মোল্লা, জাহাঙ্গীর, থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit