শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

অভিষেকেই গোল জার্কজির, জয়ে মৌসুম শুরু ইউনাইটেডের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৫৮ Time View

ম্যানচেস্টার ইউনাইটেডে নিজের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেলেন জসুয়া জার্কজি। ২৩ বছর বয়সী এই ডাচ ফরোয়ার্ডের ওই গোলে জয়ে মৌসুম শুরু করেছে রেড ডেভিলরা। ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে কাল ফুলহামের বিপক্ষে ইউনাইটেড জিতেছে ১-০ গোলে। ম্যাচে বদলি নামেন এই মৌসুমেই যোগ দেওয়া জার্কজি। শেষদিকে ইউনাইটেড যখন পয়েন্ট হারানোর শঙ্কায়, ঠিক তখন দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন তরুণ ফরোয়ার্ড।  

শেষ বাঁশি বাজার মিনিট তিনেক আগেও ম্যাচ ড্রয়ের দিকেই এগোচ্ছিল। কিন্তু ৮৭তম মিনিটে আচমকা আক্রমণে গোল আদায় করে নেন জার্কজি। আক্রমণের শুরুটা করেন তিনিই। ডান প্রান্তে বল বাড়িয়ে ছুটে যান ডি-বক্সের দিকে। সেই বল ধরে ফের তার উদ্দেশে ক্রস করে বক্সের ভেতরে পাঠান আলেহান্দ্রো গারনাচো। সেই বল দারুণ শটে জালে জড়ান জার্কজি।  

এই গ্রীষ্মের দলবদলের সময় ৪ কোটি ৭০ লাখ ডলারে বোলোনিয়া থেকে জার্কজিকে দলে ভিড়িয়েছে ইউনাইটেড। পুরো ফিট না থাকা সত্ত্বেও তাকে বদলি হিসেবে মাঠে নামান কোচ এরিক টেন হাগ। অনেকটা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন ডাচ কোচ। কারণ একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের চোট এবং ম্যাচ ফিটনেস না থাকা নিয়ে ম্যাচের আগেই আক্ষেপের কথা বলেছিলেন তিনি। তবে জার্কজি গোলে পাওয়া এই জয়ে কিছুটা স্বস্তিতে আছেন টেন হাগ। প্রিমিয়ার লিগে ইউনাইটেডের পরের ম্যাচ ব্রাইটনের বিপক্ষে, আগামী শনিবার।

 

 

কিউএনবি/আয়শা/১৭ অগাস্ট ২০২৪,/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit